কাতারে ছুরিকাঘাতে কুলাউড়ার যুবক নিহত

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

কাতারে ছুরিকাঘাতে কুলাউড়ার যুবক নিহত

Manual5 Ad Code

কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক যুবক খুন হয়েছেন। নিহত আফছার উদ্দিন চৌধুরী রাজু (২৯) কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের মো. আব্দুল আউয়াল চৌধুরীর একমাত্র ছেলে।

Manual5 Ad Code

রাজুর বাবা আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

Manual6 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, কাতারে সিআইডি পুলিশে কর্মরত ছিলেন আফছার উদ্দিন চৌধুরী রাজু। গত ৯ মার্চ শুক্রবার রাতে কাতার সিআইডি পুলিশের সাথে এক অপারেশনে গিয়ে নাইজেরিয়ান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী জানান, রাজুর লাশ কাতারের দোহায় হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সময় রাজুর সঙ্গে থাকা আহত কাতারের আরও তিন পুলিশকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code