মাধবপুরে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

মাধবপুরে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথী আক্তার (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (১২ মার্চ) দুপুরে মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সাথী আক্তার মাধবপুরের এলাকার কাজল মিয়ার স্ত্রী।

Manual2 Ad Code

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এসআই মমিনুল জানান, সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code