বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় টেটাবিদ্ধ আলামিন নামের এক যুবককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, উপজেলার শান্তিপুর গ্রামের জালাল উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিরোধ চলে আসছে পাশের মর্দনপুর গ্রামের হাজী কবির মিয়ার। এ নিয়ে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা ও বিথঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual3 Ad Code

আহত অবস্থায় নিজমা আক্তার, রোমান মিয়া, সুরুজ আলী, নোমান মিয়া, মি. আলী, তোফাজ্জুল, হাফিজুল, মাজিরুল, গাউছ, সুরুত আলী, শাহেনা আক্তার, নামজা আক্তার, নাইম, শাহীনুর, মাছুম, ইব্রাহিম, ইরাজুল, মফিজুল, মারুফ মিয়া, জালাল মিয়া, ইমন মিয়া, রাফিজুল, কালিদুর মিয়া, রাসেল মিয়া, শাহীনুর আলমসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code