ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

Manual4 Ad Code

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। গাজা উপত্যকায় সফরে যাওয়ার সময় মঙ্গলবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান।

Manual6 Ad Code

ইসরায়েল পেরিয়ে উপকূলীয় ছিটমহলে পৌঁছানোর কিছুক্ষণ পরই ওই হামলার ঘটনা ঘটে। রাস্তার পাশে পুঁতে রাখার বোমা বিস্ফোরতি হয়ে এ ঘটনা ঘটে। এসময় তিনটি গাড়ির দরজা উড়ে যায়। আর একটি গাড়ির দরজায় রক্তের দাগ দেখা যায়।

Manual5 Ad Code

তবে অক্ষত আছেন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। পরে তিনি বহুপ্রতীক্ষিত পয়নিষ্কাশন প্লান্ট প্রজেক্টের উদ্বোধন করেন। ওই গাড়িবহরে ফিলিস্তিনের গোয়েন্দা কর্তৃপক্ষের প্রধান মাজেদ ফারাজও ছিলেন। তিনিও অক্ষত আছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code