চরম ঝুঁকিতে সিরীয় শিশুরা, শৈশব বিপন্ন!

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

চরম ঝুঁকিতে সিরীয় শিশুরা, শৈশব বিপন্ন!

Manual3 Ad Code

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে। শৈশব বিপন্ন হয়ে পড়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ৷ এ বিষয়ে সংস্থাটি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

Manual4 Ad Code

ইউনিসেফ-এর রিপোর্ট বলছে, রক্তস্নাত সিরিয়ায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দ্বিগুণ হারে শিশুর মৃত্যু হয়েছে৷

Manual8 Ad Code

ওই রিপোর্টকে সমর্থন করেছে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।’ তারা জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে আসাদ সরকার ও যৌথবাহিনীর বোমাবর্ষণে ২০০ জন শিশুর মৃত্যু হয়েছে।

সংগঠনটির দাবি, হামলায় প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গত সাত বছরে সিরিয়ায় সাড়ে ৩ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন। চরম ঝুঁকর মধ্যে বেঁচে আছে শিশুরা!   সূত্র: এএফপি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code