সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
দেশে নির্বাচনের পরিবেশ না থাকায়, বিএনপি আগামী নির্বাচনে যাবে কিনা, তা নিশ্চিত নয় বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জে বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে এক স্মরণ সভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এদের লক্ষ্য একটাই, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো, একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা। নির্বাচন কমিশন সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন সবচেয়ে বড় সংকট হলো গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। এ বিষয়গুলো এড়িয়ে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র হয় না। বর্তমান অবস্থায় নির্বাচন হবে আওয়ামী লীগকে আরও পোক্ত করা। জনগণের এমন নির্বাচনের প্রতি কোন সমর্থন নেই।
তিনি আরও বলেন, বর্তমান অবস্থা থাকলে নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, সেটা ভেবে দেখতে হবে। দেশে নির্বাচন করার মতো পরিবেশ নেই। যতক্ষণ তা তৈরি না হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হবে, সব দল সমান অধিকার না পাচ্ছে, ততক্ষণ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বলেই মনে করেন বিএনপি মহাসচিব।
Design and developed by ওয়েব হোম বিডি