রাজনগরে নববধুর রহস্যজনক মৃত্যু : স্বামী-শাশুরী কারাগারে

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

রাজনগরে নববধুর রহস্যজনক মৃত্যু : স্বামী-শাশুরী কারাগারে

Manual2 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে নববধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী পাভেল মিয়া (২২) ও শ্বাশুরী পারভীন বেগমকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।

সোমবার (১৯ মার্চ)  বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহত নববধু রিমা বেগমের লাশের ময়নাতদন্ত শেষে সালন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে নিহতের ভাই আক্তার মিয়া বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সালন গ্রামের নাজিম মিয়ার মেয়ে রিমা বেগমের (১৮) সম্পর্ক ছিল রাজনগর সদর ইউনিয়নের মশরিয়া গ্রামের করিম মিয়ার ছেলে ইলেক্ট্রিক মেস্ত্রী পাভেল মিয়ার সঙ্গে। মোবাইল ফোনে দীর্ঘদিন প্রেমকে পরিণয়ে বদলের জন্য গত দেড় মাস আগে পাভেল মিয়ার সঙ্গে পালিয়ে যান রিমা বেগম। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রেমিক-প্রেমিকার অভিভাবকরা আপোস-মিমাংসায় রাজি হওয়ায় কাজি এনে তাদের বিয়ে পরিয়ে দেয়া হয়। প্রেমিক পাভেল মিয়া নববধু রিমা বেগমকে নিয়ে উপজেলা পরিষদের পার্শবর্তী পদিনাপুর গ্রামের বারিক মিয়ার কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। কিন্তু দেড় মাসের মাথায় রিমা বেগমের রহস্যজনক মৃত্যু হওয়ায় তার অভিভাবকরা দাবী করছেন তাকে (রিমা বেগম) খুন করা হয়েছে।

Manual6 Ad Code

রিমা বেগমের খালা রুলি বগেম বলেন, সে যদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতো তাহলে তারা পুলিশকে খবর দিয়ে নিয়ে আসল না কেন। মৌলভীবাজার হাসপাতালে নিয়ে আসার পর আমরা জেনেছি। এরপরও সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। রিমা আমাকে গত তিনদিন আগে ফোন দিয়ে বলেছিল তার (শ্বাশুরীর) ছেলে সাথে কেন পালিয়ে গেল এনিয়ে তাকে শরীরিক নির্যাতন করছে। আমার ভাগ্নিকে ওরা হত্যা করেছে।

Manual2 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, গৃহবধুর লাশের ময়নাতদন্ত হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। স্বামী ও শ্বাশুরীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code