সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মো. রনি হোসেন (৩২) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রনি যশোর জেলার সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রনি হোসেন চিটাগাং থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে মাধবপুরের শাহজিবাজার এলাকায় আসলে কাভার্ডভ্যানটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি