নবীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মহিব গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

নবীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মহিব গ্রেপ্তার

Manual7 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১২ হাজার ৪শ’ ৪০পিছ ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ শীর্ষ মাদক সম্রাট মহিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল সোয়া ৫টায় আউশকান্দি ইউনিয়নস্থ আউশকান্দি হিরাগঞ্জ বাজার জামে মসজিদের এর পাশে জনৈক টিটু মিয়ার বিল্ডিং এর ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখিত মাদক ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করে র‌্যাব।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃত মহিবুর রহমান (২২) নবীগঞ্জ থানাধীন পানি উমদা গ্রামের গণি মিয়ার ছেলে। তার বাবা গণি মিয়াও এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। বর্তমানে তিনিও মাদক মামলায় কারাগারে রয়েছেন।

Manual6 Ad Code

বুধবার দুপুরে র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জেলার নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৪০ হাজার টাকাসহ মহিবুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিবুর রহমান ও তার সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের নবীগঞ্জসহ অন্যান্য এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো। মহিবুর এর আস্তানায় যুবক থেকে শুরু করে নারীসহ সব বয়সের মাদকসেবীরা মাদক সেবন করতে আসতো। র‌্যাব-৯ এর জিজ্ঞাসাবাদে মহিব এসব কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত মহিবকে জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code