আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল বিএনপি : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল বিএনপি : সেতুমন্ত্রী

Manual3 Ad Code

গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

Manual6 Ad Code

নির্বাচনকালীন সরকারের বিএনপির কেউ থাকবে না জানিয়ে তিনি বলেন, সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই দলগুলোই নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকার গঠিত হবে। নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নৈতিকতা দিকটাকে বড় করে দেখছেনা। তাদের সংবিধানে সাত ধারায় ছিল, সেটা হঠাৎ করে উঠিয়ে নিলেন। আর বেগম জিয়ার রায় ঘোষণার ১০ দিন আগে সেটা তারা (বিএনপি) বাদ দিয়ে দিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code