ধর্ষণের পর কিশোরী বিউটি হত্যা: মূলহোতা সেই বাবুল গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

ধর্ষণের পর কিশোরী বিউটি হত্যা: মূলহোতা সেই বাবুল গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও পুলিশের একটি যৌথ দল সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

শনিবার (৩১ মার্চ) সিলেটে র‌্যাব-৯ এর সহকারী পরিচালক মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের দিনমজুর সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে (১৪) বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বাবুল মিয়া ও তার সহযোগীরা। এক মাস তাকে আটকে রেখে ধর্ষণ করে। এক মাস নির্যাতনের পর বিউটিকে কৌশলে তার বাড়িতে রেখে পালিয়ে যায় বাবুল।

Manual5 Ad Code

এ ঘটনায় গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা স্থানীয় ইউপি মেম্বার কলমচানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মেয়েকে সায়েদ আলী তার নানার বাড়িতে লুকিয়ে রাখেন।

Manual1 Ad Code

এরপর বাবুল ক্ষিপ্ত হয়ে ১৬ মার্চ বিউটি আক্তারকে লাখাই উপজেলার গুনিপুর গ্রামের তার নানার বাড়ি থেকে রাতের আঁধারে জোর করে তুলে নিয়ে যায়। পরে আবার ধর্ষণের পর তাকে খুন করে লাশ হাওরে ফেলে দেয়। লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বাবুল মিয়ার বিচারের দাবি জোরালো হতে থাকে।

Manual7 Ad Code

এই ঘটনায় গত ১৭ মার্চ তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ২১ মার্চ পুলিশ বাবুলের মা কলমচান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইলকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code