ছয় বছর পর নিজ বাড়িতে মালালা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

ছয় বছর পর নিজ বাড়িতে মালালা

Manual6 Ad Code

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই দীর্ঘ ছয় বছর পর সোয়াত উপত্যকায় নিজের বাড়িতে গেলেন। ২০১২ সালে তালেবানের হামলার পর প্রথমবারের মতো সোয়াতের নিজ বাড়িতে এলেন তিনি।

শনিবার সকাল থেকেই মিঙ্গোরার রাস্তাঘাট বন্ধ রাখা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে মা-বাবার সঙ্গে একটি হেলিকপ্টারে করে সোয়াতের সরকারি অতিথি ভবনে আসেন ২০ বছর বয়সী মালালা। অতিথি ভবন থেকে তার বাড়ির দূরত্ব এক কিলোমিটারেরও কম।

Manual6 Ad Code

মালালার চাচা মাহমুদুল হাসান বলেন, সফরটিকে নিরাপদ ও সহজ করার জন্য সরকার ও সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

Manual5 Ad Code

শুক্রবার ইউসুফজাই জিও নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, একজন সেনা সার্জন ‘সঠিক সময়ে’ তার সার্জারি সম্পন্ন করেছে। পরে ব্রিটেনে তাকে পোস্ট ট্রমা চিকিৎসা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ইউসুফজাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে তিনি একটি আলোচনা সভায় যোগদান করেন এবং বক্তব্য দেন। মালালা বলেন, নিজ দেশে ফিরে আসা তার সবচেয়ে সুখের দিনগুলোর একটি। সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code