চুনারুঘাটে ব্যবসায়ী: আসামির ১৪৪ ধারায় আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

চুনারুঘাটে ব্যবসায়ী: আসামির ১৪৪ ধারায় আদালতে স্বীকারোক্তি

Manual4 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যার রহস্য উদঘাটনের পথে। হত্যার সাথে জড়িত অন্যতম আসামি জসিম উদ্দিন ওরফে শামীম গ্রেফতারের পর শনিবার সন্ধ্যায় ১৪৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Manual4 Ad Code

আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তাকে ১৪৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়। দীর্ঘ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে তিনি জবানবন্দি প্রদানকালে আকল মিয়া হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Manual3 Ad Code

এছাড়াও এ সময় তিনি মূল পরিকল্পনায় জড়িত ছিল এবং তার সহযোগীদের নাম প্রকাশ করলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ডিবির ওসি মো. শাহ আলম সাংবাদিকদের জানাতে অপারগতা প্রকাশ করেন।

ওসি মো. শাহ আলম বলেন, শামীম তার সহযোগীদেরকে নিয়ে আকল মিয়াকে পরিকল্পনা করে হত্যা করে। মূলত জমি সংক্রান্ত বিরোধের জন্যই আকল মিয়াকে তারা হত্যা করেছে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকার তেজকোনিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে শামীকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে শনিবার সন্ধ্যায় তাকে আদালতে আনা হয়।

আদালত পরিদর্শক ওহিদুল আলম জানান, শনিবার সন্ধ্যায় আসামি শামীমকে ১৪৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেছেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, ১ মার্চ ভোরে হাজী আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডের তার নিজ বাসা থেকে মসজিদে আসার পথে দুর্বৃত্তের হামলায় নিহত হন। বাজারের একটি দোকান ভিট নিয়ে অন্য এক ব্যবসায়ীর সাথে বিরোধ ছিল এবং এ ব্যাপারে আদালতে মামলা চলমান। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে হত্যা করা হয়। পরে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code