মৌলভীবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

মৌলভীবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Manual2 Ad Code

মৌলভীবাজারে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া (২০) পাগুরিয়া গ্রামের কাছন মিয়ার ছেলে।

Manual6 Ad Code

মৌলভীবাজার সদর থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকার পাগুরিয়া গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

কাছন মিয়া সাংবাদিকদের বলেন, রিপন রাতে দোকানে ঘুমাতে যায়। ভোরে দোকানের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

Manual8 Ad Code

‍নিহতের গলার কিছু অংশ কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই তোফাজ্জল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code