চুনারুঘাটে আকল মিয়া হত্যার রহস্য ‘উদঘাটন’

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

চুনারুঘাটে আকল মিয়া হত্যার রহস্য ‘উদঘাটন’

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যায় পাঁচ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। বাহিনীটির দাবি আর এই ঘটনার পুরো পরিকল্পনা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলের অফিসে বসে।

ক্ষমতা আর জমি সংক্রান্ত বিরোধের কারণেই আকল মিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সুপার বিধান ত্রিপুরা। রোববার (০১ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি তদন্তে পাওয়া তথ্যের বিস্তারিত জানান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর পর তার সহযোগীরা গা ঢাকা দিয়েছেন।

Manual8 Ad Code

পুলিশ সুপার জানান, সাইফুল ইসলাম রুবেলের ভাড়া নেয়া অফিসে বসেই একমাস পূর্বে হত্যার পরিকল্পনা করে। কারা অর্থ দেবে, কারা খুন করবে, খুনি কীভাবে ভাড়া করবে সব সিদ্ধান্তই সেখানে হয়।

এরই মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন জসিম উদ্দিন চৌধুরী শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, ‘এ ঘটনায় কোনো রাঘব-বোয়াল বা ক্ষমতাশালী কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না। অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী নেতা আবুল হোসেন জমি কেনাবেচার ব্যবসা করতেন। একটি জমি নিয়ে মামলার আসামি জসিম উদ্দিন চৌধুরী শামীমের সঙ্গে তার খালা, মামাদের বিরোধ ছিল।

ওই বিরোধের জেরে ৫/৬ মাস আগে শামীমের ভাই শিহাব তার খালাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা হলে শিহাব ১৭ দিন কারাভোগ করেন।

বাদীপক্ষে অবস্থান নেয়ায় আকল মিয়ার সঙ্গে শামীমদের বিরোধ দেখা দেয়।

সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেলসহ স্থানীয় প্রভাবশালীরা শামীমের পক্ষে অবস্থান নেন। এর জেরেই ধরেই আকল মিয়া খুন হন।

গত ৩০ মার্চ জসিম উদ্দিন চৌধুরী শামীমকে ঢাকার তেজকুনি পাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তিনি হবিগঞ্জ আদারতে আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Manual2 Ad Code

৩১ মার্চ রাতে সাইফুল ইসলাম রুবেলকে চুনারুঘাট বাজার থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। পরদিন তাকে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

রুবেল চুনারুঘাট পৌরসভার গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নিয়ে বিএনপির কাছে হেরে যান।

Manual8 Ad Code

গত ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেট এলাকায় মসজিদে ফজরের নামাজ পরে ফেরার পথে গুরুতর আহত হন আকল মিয়া। স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code