কাশ্মীরে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২০

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

কাশ্মীরে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২০

Manual8 Ad Code

কাশ্মীরে সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে বলে এই তথ্য জানিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য, চার বেসামরিক লোক ও ১৩ জন বিদ্রোহী রয়েছে। তবে রাইজিং কাশ্মীর নামের একটি গণমাধ্যম দুই শতাধিক লোক আহতের কথা বলেছে।

টাইমস অব ইন্ডিয়া তিন জওয়ান ও ১২ বিদ্রোহী নিহতের কথা বলেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন ১২ জন বিদ্রোহী ও তিন সেনা সদস্য নিহতের কথা বলেছে। রোববার কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দক্ষিণে অনন্তনাগ ও শোপিয়ান জেলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

বার্তা সংস্থার এএফপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সেনাবাহিনীর অভিযানের সময় স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে তার ওপর গুলি চালায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও ইট-পাটকেল ছুড়ে মারে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, রোববার দিনের শেষে নিহতদের জানাজায় হাজার হাজার লোক অংশ নেয় বলে জানিয়েছে সিএনএন। পাকিস্তানি গণমাধ্যম ডন বলেছে, রাজধানী শ্রীনগরেও বিক্ষোভ হয়েছে। সেখানে সোমবার স্কুল-কলেজসহ সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ১৯৮৯ সালের পর থেকে কাশ্মীরে বিভিন্ন সহিংসতায় ৪৭ হাজারের বেশি লোক নিহত হয়েছে। কিন্তু যেসব লোক গুম হয়েছে তারা এ সংখ্যার বাইরে। কিছু মানবাধিকার সংগঠন ও বেসরকারি সংস্থার মতে, সব মিলিয়ে নিহতের সংখ্যা এর দ্বিগুণ হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code