শায়েস্তাগঞ্জে বিউটিকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

শায়েস্তাগঞ্জে বিউটিকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

Manual3 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বহুল আলোচিত কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (০২ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে কখন এবং কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা জানাননি ওসি।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের কিশোরী বিউটি আক্তারকে (১৬) বাড়ি থেকে অপহরণ করার পর এক মাস তাকে আটকে রেখে ধর্ষণ করে বাবুল মিয়া ও তার সহযোগীরা।  এক মাস নির্যাতনের পর বিউটিকে তার বাড়িতে রেখে পালিয়ে যায় বাবুল। এ ঘটনায় গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাবুল ও তার মা স্থানীয় ইউপি মেম্বার কলম চানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর বাবুলের অব্যাহত হুমকির মুখে বিউটিকে নানার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এরপর বাবুল ক্ষিপ্ত হয়ে ১৬ মার্চ বিউটি আক্তারকে উপজেলার গুনিপুর গ্রামের নানার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। ফের ধর্ষণের পর তাকে খুন করে মরদেহ হাওরে ফেলে দেয়।

Manual8 Ad Code

এরপর বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে গত ১৭ মার্চ তার বাবা সায়েদ আলী বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২১ মার্চ পুলিশ বাবুলের মা কলম চান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইলকে আটক করে। ৩১ মার্চ সিলেট থেকে প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। গত রবিবার আদালত মামলার প্রধান আসামী বাবুলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code