৫ তলা থেকে লাফ দিয়ে সংবাদপাঠকের আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮

৫ তলা থেকে লাফ দিয়ে সংবাদপাঠকের আত্মহত্যা

Manual2 Ad Code

ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। হায়দ্রবাদের মুসাপেট এলাকায় ফ্ল্যাটে একাই থাকতেন। কাজ করতেন একটি তেলুগু সংবাদ চ্যানেলের উপস্থাপক হিসেবে। রবিবার রাতে ওই অ্যাপার্টমেন্টেরই নিচে পাওয়া গেল রাধিকা রেড্ডির দেহ।

Manual5 Ad Code

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন রাধিকা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে পুলিশ কিছু বলতে চায়নি।

Manual2 Ad Code

রাধিকার ঘরে তার হাতব্যাগ থেকে একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে পুলিশ।

Manual3 Ad Code

সেখানে লেখা ছিল, ‘আমার মাথাই আমার শত্রু’। পুলিশ স্বতপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাধিকা বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন।

Manual7 Ad Code

কুকাটপল্লি থানার এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, অন্যান্য দিনের মতো রবিবারও অফিসে গিয়েছিলেন রাধিকা। সেখান থেকে ফেরার পরেই ওই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অফিস থেকে ফিরে তিনি সোজা নিজের ঘরে চলে যান। তার পরেই অ্যাপার্টমেন্টের পাঁচ তলার বারান্দা থেকে সোজা নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকেরা জানান, রাধিকার মাথায় গুরুতর চোট লেগেছে। শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙেছে। কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই উপস্থাপিকার।

পুলিশ সূত্রে খবর, রাধিকার মাস ছয়েক আগে বিবাহ বিচ্ছেদ হয়। তার ১৪ বছরের একটি ছেলে রয়েছে। বিবাহবিচ্ছেদের পর থেকে সে রাধিকার বাবা-মায়ের কাছেই থাকে। ছেলে মানসিকভাবে অসুস্থ বলেও জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code