কিশোরী বিউটিকে ধর্ষণ-হত্যা: চাচা ও বাবুলের স্বীকারোক্তি

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

কিশোরী বিউটিকে ধর্ষণ-হত্যা: চাচা ও বাবুলের স্বীকারোক্তি

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বহুল আলোচিত কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুক্রবার (০৬ এপ্রিল) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘটনার সাথে জড়িত বিউটির চাচা ময়না মিয়া হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। এছাড়া মূল অভিযুক্ত বাবুল মিয়াও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি বিউটির নানী ফাতেমা বেগমের জবানবন্দি আদালত রেকর্ড করেছেন।

এ ব্যাপারে আজ (শনিবার) সাংবাদিকদের প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র। এর আগে গত সোমবার বাবুল মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Manual3 Ad Code

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি একই গ্রামের দিনমুজুরের মেয়ে বিউটি আক্তারকে বাড়ি থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাবুল মিয়াসহ তার লোকজন। তাকে অপহরণ করে বিভিন্ন স্থানে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বাবুল।

Manual8 Ad Code

এ ঘটনার প্রায় ১ মাস পর পর বাবুল মিয়া কৌশলে বিউটিকে তার বাড়িতে রেখে পালিয়ে যান। পরে ১ মার্চ বিউটি আক্তারের পিতা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা ব্রাহ্মণডোরা ইউনিয়নের ইউপি সদস্য কলমচানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর ১৬ মার্চ বিউটি নানীর বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন ১৭ মার্চ বিউটি আক্তারের লাশ স্থানীয় হাওর থেকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি স্থানীয়ভাবে প্রচার হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। বিউটি হত্যাকান্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

Manual5 Ad Code

বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে পরদিন তার পিতা বাদী হয়ে বাবুল মিয়াসহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২১ মার্চ পুলিশ বাবুলের মা ইউপি সদস্য কলম চান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ঈসমাইল নামে এক যুবককে আটক করে।

এ ঘটনার পর ২৯ মার্চ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। এরপর ৩১ মার্চ সিলেটের বিয়ানিবাজার থেকে র‌্যাব-৯ এর একটি টিম বাবুলকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code