সেনা মোতায়েনের ক্ষমতা ইসির নেই : কাদের

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

সেনা মোতায়েনের ক্ষমতা ইসির নেই : কাদের

Manual6 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে সেনা মোতায়েনের ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে কাজ করবে। কিন্তু সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। তাই ইসি চাইলেই সেনাবাহিনীকে নির্বাচনকালীন সময়ে মোতায়েন করতে পারবে না। তারা সরকারকে শুধু অনুরোধ করতে পারবে। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে।

Manual5 Ad Code

রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বসার কথা জানান তিনি।

Manual2 Ad Code

তিনি বলেন, সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে থাকেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রী ও এপিরা কেন পারবে না। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বসবো।

Manual5 Ad Code

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতারা বেগম জিয়াকে নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছিলেন। তাকে জোর করে হাসপাতালে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি হাসপাতালে যাওয়াতে অবশ্য একদিক থেকে সুবিধা হয়েছে। জাতি দেখেছে তিনি কতটুকু অসুস্থ। আমার তো মনে হয় তিনি জেলে যাওয়ার আগে যতটুকু সুস্থ ছিলেন, জেলে যাওয়ার পর আরো বেশি হাস্যোজ্জ্বল ও সুস্থ মনে হয়েছে। তিনি সুস্থ থাকুক আমরা চাই।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বিদেশীদের কাছে ছুটে যায়। তাদের এ কাজ জাতীয় সম্মানের জন্য মোটেই শুভ নয়। যদি আপনাদের নালিশ থেকেই থাকে জনগণের কাছে করুন।

উপ-কমিটির দায়িত্ব তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে এমন কিছু ইস্যু আমাদের সমানে চলে আসে, যেখানে দলীয় অবস্থান পরিস্কার করার প্রয়োজন হয়ে পড়ে। উপ-কমিটির দায়িত্ব থাকবে এসব ইস্যুতে পার্টির বক্তব্য তুলে ধরা।

সভায় আরো উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, প্রলয় সমদ্দার, কান্তি দাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code