হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Manual7 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পারিবারিক বিষয়ের সূত্র ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার আলগাপুর গ্রামের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

Manual1 Ad Code

আহতরা হলেন- কামাল মিয়া, জামাল হোসেন, জাহাঙ্গীর, জরিনা বেগম, আলমগীর মিয়া, পাবেল হোসেন, আকুত আলী, জমির আলী, আছমত উল্লাহ, কুতবানু, জরিনা খাতুন, আছিয়া বেগম, আমুদ আলী প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলগাপুর গ্রামে আকুত আলী ও আমুদ আলী পরিবারে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual3 Ad Code

এঘটনার খবর পেয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার কামরুন্নাহারের স্বামী আঃ মালেক, সাবেক মেম্বার আঃ সাত্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তবে পুলিশ খবর পাওয়ার আগেই কয়েকজন আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code