কোটা বাতিল, দ্রুত প্রজ্ঞাপন না হলে বিশ্বাস করি না : ড. মোশাররফ

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮

কোটা বাতিল, দ্রুত প্রজ্ঞাপন না হলে বিশ্বাস করি না : ড. মোশাররফ

Manual7 Ad Code

ঘোষণা অনুযায়ী সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের প্রজ্ঞাপন দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার অভিমত, দ্রুত এ সংক্রান্ত প্রজ্ঞাপন না হলে বিশ্বাস করা যায় না প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

খন্দকার মোশাররফ বলেন, সাধারণ ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন। এটা প্রমাণিত হয়েছে মাথা নত করে কোটা পদ্ধতি তুলে নেয়ার মাধ্যমে। তাই এই আন্দোলনের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলো চলতে পারে না। যাদের নামে মামলা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করা হোক।

Manual4 Ad Code

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, আগের সব জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। আগামী নির্বাচনেও সেনা মোতায়েন করতে হবে। কারণ নির্বাচনের কয়েকদিন আগে থেকে মাঠে সেনাবাহিনী থাকলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে সাহস পাবে। আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন ইসি ও সরকারের জন্য বড় পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code