মাধবপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

মাধবপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

Manual4 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ পতাকা বৈঠক করলেও দুই ব্যক্তিকে ফেরত দেয়নি বিএসএফ। এর আগে সোমবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আটক দুজন হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের ইদন মিয়া (৩০) ও একই গ্রামের রুবেল মিয়া (২২)

Manual5 Ad Code

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৮ ব্যাটালিয়ানের তারাপুর ক্যাম্পের কমান্ডার সুরুজ বাইন ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হেকিম।

নায়েক সুবেদার লোকমান হেকিম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) ও ধনু মিয়ার ছেলে রুকেল মিয়া রাতে ভারতীয় সীমান্তের কাটাতার বেড়াবিহীন এলাকায় ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের টহল দল তাদের আটক করে সিধাই ক্যাম্পে নিয়ে যায়।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ জানান, মঙ্গলবার সকালে রাজনগর সীমান্তের ১৯৮৮ মেইন পিলার রাজনগর সীমান্তে তাদের ফেরত দেওয়ার বিষয়ে পতাকা বৈঠক হয়। ১৫ মিনিটের বৈঠকে বিএসএফ বিজিবিকে আশ্বস্থ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ব্যক্তিকে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code