সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে ছেলে রাজ রাম দাস (২৫) কুপিয়ে বাবা গোপাল রবি দাস (৫৪) কে খুন করেছেন।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় এ ঘটনটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জেরে ছেলে রাজ রাম দাস সকালে বাবা গোপাল রবি দাসকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছেলে রাজ রাম দাসকে আটক করে রাজনগর থানা পুলিশ।
রাজনগর থানার উপ-পরিদর্শক অনিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনি ছেলে আটক আছে এবং এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি