জনসেবা ক্লাবের সহায়তায় রাজনগরে দিনমজুরের ঘর নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

জনসেবা ক্লাবের সহায়তায় রাজনগরে দিনমজুরের ঘর নির্মাণের উদ্যোগ

Manual1 Ad Code

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গঠিত “জনসেবা ক্লাব” রাজনগর একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক অরাজনৈতিক সংগঠন ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় বিভিন্ন সমাজ সেবাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে বেশ সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

এদিকে শুক্রবার (২০ এপ্রিল) বাদ জুম্মা উপজেলার উত্তর ভাগ ইউপির জোড়াপুর গ্রামের অসহায় দিনমজুর মোঃ হাছন মিয়ার গৃহনির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

Manual2 Ad Code

জনসেবা ক্লাবের সার্বিক অর্থায়নে একটি দুই কক্ষ বিশিষ্ট টিনসেটসহ পাকা দালান ঘর নির্মাণ করা হবে। অসহায় দিনমজুর হাছন মিয়ার এ গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন ক্লাবের বাংলাদেশ প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম ও মোঃ ছালিক মিয়া।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের অন্যতম সদস্য সৌদিআরব প্রবাসী জরিপ মিয়া, শেখ অলীউর রহমান, মোঃ ওমায়েছ মিয়া, নাসির বিনন ক্লাবের সদস্যসহ এলাকার বিপুল সংখ্যক মুরব্বী বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।পরে সকলের সুখ শান্তি ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code