ধান কাটতে গিয়ে বানিয়াচংয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

ধান কাটতে গিয়ে বানিয়াচংয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।

জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দক্ষিণ তেলকুমার হাওরে ধান কাটছিলেন শামসুল। এসময় বজ্রপাত হলে তার ছাতা ও মাথায় আগুন ধরে যায়। এ অবস্থায় স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code