মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, মে ৩, ২০১৮

মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ২ শ্রমিক নিহত

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঝড়ের কারণে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দ্রন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকদির মিয়া (৩০) এবং একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।

ওসি জানান, বুধবার বিকালে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হয়। এক পর্যায়ে ঝড়ে ধর্মঘরের রাস্তায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। সন্ধ্যার দিকে হাওরে ধান মাড়াইয়ের গাড়ি নিয়ে বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনও ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code