সিলেট-হবিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

সিলেট-হবিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

Manual2 Ad Code

সিলেট-হবিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য ডাক দেওয়া বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর মালিক গ্রুপ।

Manual3 Ad Code

শনিবার (০৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

এর আগে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়ার প্রতিবাদে শুক্রবার (০৪ মে) রাত ১০টায় সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

Manual6 Ad Code

শঙ্খ শুভ্র রায় বলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ পুলিশ প্রশাসন অটোরিকশা শ্রমিকদের এ অনিয়মের বিষয়টি নিরসন করে দেবেন বলে আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় অবস্থিত এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশনে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত অটোরিকশা গ্যাস নেয়। এতে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ‘বিষয়টি আরটিসি’র মিটিংয়ে উত্থাপন করা হলে অটোরিকশা যাতে এ ধরনের ব্যারিকেড সৃষ্টি করতে না পারে সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে অটোরিকশা অবাধে ব্যারিকেড সৃষ্টি করে গ্যাস নেওয়া অব্যাহত রাখে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code