সরকার মানবতাবিরোধী অপরাধ করছে : লুনা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

সরকার মানবতাবিরোধী অপরাধ করছে : লুনা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকার ১ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

 

Manual3 Ad Code

তিনি বলেন, শুধু গুম নয়, এই সরকার অজস্র নেতাকর্মীকে হত্যা করেছে। বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড করে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। তাদের বিচার এ দেশের মানুষ করবে।

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা।  তবে এর প্রায় আড়াই ঘণ্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

 

Manual3 Ad Code

ইলিয়াস পত্নী আরও বলেন, বর্তমান সরকার আমাদের সমাবেশ দেখে ভয় পাচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এ সমাবেশকে সফল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। এদেশের জনগণকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবো।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দুপুর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code