সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী বলেন, আগামী অক্টোবরেই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হবে। সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের প্রবাসী এবং বিনোয়োগকারীদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের নজরুল অডিটোরিয়ামেগবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহযোগিতায় ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথাগুলো বলেন।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি নিয়ে তরুণদের মতামত ও ভাবনা জানতেই ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এই মতবিনিময় করা হচ্ছে।
অনুষ্ঠানে দেশের প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবদান, দেশ পরিচালনায় ভূমিকাসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। আর তরুণ প্রতিনিধিরাও দলটি নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।
আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপ প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মহাগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি