অতিরিক্ত দামে মাংস বিক্রি, দুই কেজি ৪শ’ গ্রাম কম

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

অতিরিক্ত দামে মাংস বিক্রি, দুই কেজি ৪শ’ গ্রাম কম

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
দুই কেজি গরুর মাংসে ৪০০ গ্রাম কম। খাসির মাংস বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। শনিবার (০৩ এপ্রিল) মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করতে গিয়ে এ রকম অসংখ্য অসংগতি পেয়েছে ভোক্তা অধিকার অধিদফতর।

 

বিভিন্ন অনিয়ম ও প্রতারণার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজার-এর সহকারী পরিচালক আল আমিন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

অভিযানে ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা, নিচে ছোট মাছ দিয়ে ওপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিম বাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫০০ টাকা, ইকবাল মিট হাউসকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ভোক্তা অধিদফতর সূত্র জানায়, রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার, শাহ মোস্তফা রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code