অপরহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

Manual5 Ad Code

download-2

সুরমা মেইল ডেস্ক :: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে হারগাজা ফকিরাখোলা এলাকা থেকে অপহৃত চারজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপরহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন দুইজন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা ফকিরাখোলা নামক এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে জাবের আহম্মেদ, মো. জহির, মানুর আলম, কালা পুতু নামে চারজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে রাত ১২টার দিকে তাদের উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা অপহরণকারী সন্দেহে গণপিটুনি দিয়ে দুজনকে হত্যা করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code