অবশেষে বন্ধ হলো প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

অবশেষে বন্ধ হলো প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

Manual2 Ad Code

প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ অবশেষে বন্ধ হতে চলেছে। রেস্তোরাঁটি ২০১৭ সালে প্যারিসে চালু হয়েছিল। যথেষ্ট গ্রাহক না হওয়াতেই রেস্তোরাঁটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

ওই রেস্তোরাঁয় শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে রেস্তোরাঁর প্রবেশ করতে হবে। নগ্ন হয়ে খাবার খেতে হবে রেস্তোরাঁয়। এছাড়া বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি।

Manual4 Ad Code

রেস্তোরাঁর মালিক মাইক ও স্টিফানি সাডা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরের সত্যতা জানিয়েছে। তারা জানায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হবে তাদের নগ্ন রেস্তোরাঁ।

ওই রেস্তোরাঁর মালিক আরো জানান, এখন আমরা শুধু রেস্তোরাঁর সুখ স্মৃতিগুলো মনে রাখবো, যারা এই রেস্তোরাঁয় অনেক ভাল মুহূর্ত পাড় করেছেন। অনেকে এই নগ্ন রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code