অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করলেন সালমান খান

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করলেন সালমান খান

Manual6 Ad Code

images (1)

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : অবশেষে নিজের বিয়ের তারিখ ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন বলে সালমান নিজেই এ ঘোষণা দিলেন। তবে কোন বছরের ১৮ নভেম্বর এ ব্যাপারে রহস্য থেকেই গেলো।

Manual5 Ad Code

টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী উন্মুক্ত করার এক অনুষ্ঠানে সানিয়া মির্জা সালমানকে প্রশ্ন করেন, প্রত্যেকে জানতে চায় আপনি কখন বিয়ে করছেন। একথা শুনে কী বলবেন তা ভাবতে গিয়ে সালমান কিছুক্ষণ নিরব থাকেন। পরক্ষণেই হঠাৎ করে বলে উঠেন, ‘১৮ নভেম্বর’। এরপর তিনি বলতে থাকেন, ‘হ্যাঁ, ১৮ নভেম্বরই। সেইসঙ্গে কাকে বিয়ে করছেন এ ব্যাপারেও কিছু জানাননি সালমান।

Manual8 Ad Code

উল্লেখ্য, সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা এবং তার বোন অর্পিতাও ১৮ নভেম্বর বিয়ে করেছেন। তাই সালমানও ১৮ নভেম্বর বিয়ে করছেন কিনা এ রকম ফিসফিসানি অনুষ্ঠানস্থলে ভেসে বেড়াচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code