সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: জন্মের পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যায় মা-বাবা ও স্বজনরা। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা গেল সেই জোড়া লাগানো যমজ শিশু।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই যমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই যমজের চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড।
পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম বৃহস্পতিবার এই জোড়া লাগানো যমজ শিশুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, শুরু থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলো এই জোড়া লাগানো যমজ শিশু। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো ছিলো।
Design and developed by ওয়েব হোম বিডি