অবশেষে সু চির সম্মাননা প্রত্যাহার করল অক্সফোর্ড

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

অবশেষে সু চির সম্মাননা প্রত্যাহার করল অক্সফোর্ড

Manual1 Ad Code

ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে।

Manual8 Ad Code

অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে অং সান সু চি আর ‘ফ্রিডম অব দি সিটি’ নামের ওই পুরস্কারের যোগ্য নন। অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন।

মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। দেশটিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময় বছরের পর বছর অং সান সু চি গৃহবন্দি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাকে।

Manual6 Ad Code

কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন হয়েছে তাতে করে অং সান সু চির ভূমিকায় হতবাক হয়েছেন বিশ্বের অনেক নেতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিন্দা জানিয়েছে এই নির্যাতনের। এদিকে সেন্ট হাগ’স কলেজ যেখানে অং সান সু চি পড়াশোনা করেছিলেন সেখান থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code