সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: অর্থ পাচারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসের দ্বিতীয় ছেলে যোশিতা রাজাপাকসেকে শনিবার গ্রেফতার করেছে শ্রীলঙ্কা পুলিশ। নিউজ বাংলাদেশ
এদিকে, একইদিনে দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার ছোট ভাই নিশান্তা রানাতুঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারের পর যোশিতা রাজাপাকসেকে কলম্বোর আদালতে তোলা হয়। তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৭ বছর বয়সী যোশিতা রাজাপাকসের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন চ্যানেল, কার্লটন স্পোর্টস নেটওয়ার্ক ইত্যাদির সঙ্গে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।
যোশিতা শ্রীলঙ্কা নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট। যোশিতার সঙ্গে আরও চারজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, রানাতুঙ্গার ভাই নিশান্তা সিএসএন চ্যানেলের প্রধান নির্বাহী। তার টিভি চ্যানেল শ্রীলঙ্কায় সব ক্রিকেট ম্যাচ প্রচারের স্বত্ব কিনে নেয়। সিএসএন চ্যানেলের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে শ্রীলঙ্কার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত শেষে সিএসএনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, সিএসএন তাদের টিভি স্টেশন চালাতে সরকারি টিভি চ্যানেলের যন্ত্রপাতি ও গাড়ি ব্যবহার করে। তার বিনিময়ে কোনো ধরনের অর্থ পরিশোধ করেনি সিএসএন। অপরিশোধযোগ্য অর্থ বিলিয়ন ডলারের সমপরিমাণ।
Design and developed by ওয়েব হোম বিডি