আইএস দমনের পরিকল্পনায় ট্রাম্প

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

আইএস দমনের পরিকল্পনায় ট্রাম্প

Manual1 Ad Code

images

আন্তর্জাতিক ডেস্ক :: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দমনের পরিকল্পনা ঘোষণা করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বৈদেশিক নীতিবিষয়ক গুরুত্বপূর্ণ ওই বক্তব্যে ট্রাম্প অভিবাসীদের জন্য কঠোর বাছাই প্রক্রিয়া প্রণয়নেরও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা এবং ডেমোক্রেট দলের প্রেসিডেন্টপ্রার্থী হিলারি ক্লিনটনের নীতির সরাসরি ফল হিসেবেই জঙ্গিদের উত্থান হয়েছে।

ট্রাম্প বলেন, আইএসকে পরাজিত করতে চায় এমন যেকোনো দেশের সাথে তিনি কাজ করতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের সাথে যুক্ত আছে এমন দেশ থেকে ভিসা দেয়া বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদনকারীদের জন্য আদর্শগত একটি পরীক্ষা।

Manual6 Ad Code

তিনি বলেন, মার্কিন মূল্যবোধে বিশ্বাস করে এবং সেখানকার মানুষকে সম্মান করে শুধুমাত্র এমন ব্যক্তিদেরই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া উচিত।

Manual7 Ad Code

তার এই বক্তব্যের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হিলারি ক্লিনটনের প্রচারণায় এক সমাবেশে তিনি বলেন, বৈদেশিক নীতির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারণাই নেই।

বাইডেন বলেন, রিপাবলিকান প্রার্থীর উদ্ভট মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্র এরই মধ্যে আগের চেয়ে কম নিরাপদ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পকে তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য হিসেবে বর্ণনা করে বলেন, তার বৈদেশিক নীতি বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ সম্পর্কে জানার আগ্রহও নেই।

Manual1 Ad Code

এর আগে এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামাকে আইএসের প্রতিষ্ঠাতা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে তার সহকারী হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। এতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সূত্র: বিবিসি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code