আইএস প্রধান বাগদাদিকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ট্রাম্প

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

আইএস প্রধান বাগদাদিকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ট্রাম্প

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস’র প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, বাগদাদি নিজের তিন ছেলে-মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন। সিরিয়ায় শনিবার মার্কিন বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তার তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তারাও নিহত হন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

ট্রাম্প আরও দাবি করেন, বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে ট্রাম্প দাবি করেছেন।

 

এর আগেই মার্কিন গণমাধ্যম বাগদাদিকে হত্যার খবর দিয়েছিল। তবে তারা বিস্তারিত জানাতে পারে নি। পরে সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়ে বিস্তারিত জানালেন ট্রাম্প।

 

দায়েশ বা আইএস সৃষ্টিতে আমেরিকাই মূল ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে। আমেরিকার কোনো কোনো রাজনীতিবিদও এর আগে এ ধরণের তথ্য দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code