আইন-শৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে পাহারা দিতে পারবে না

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

আইন-শৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে পাহারা দিতে পারবে না

Manual8 Ad Code

images

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে পাহারা দিতে পারবে না। তাদেরকে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা বা বলয় তৈরি করতে হবে। এতে আমাদের সহযোগিতা থাকবে। আমাদের সঙ্গে তাদের নিরাপত্তাকর্মী থাকবে। তাদের যে সোসাইটি থাকবে, তাদের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক থাকবে। প্রতিনিয়ত মিথস্ক্রিয়া থাকবে। তাদের পাশে আমরা থাকব। তাদেরকেও এগিয়ে আসতে হবে।

রাজধানীর কলাবাগানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল আজ দুপুরের দিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

ঘটনা সম্পর্কে আইজিপি শহীদুল হক বলেন- হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। খুনিরা অনেক দিন ধরে রেকি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। হত্যাকাণ্ডে জঙ্গি-সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, তাঁরা এ ব্যাপারে এখনো নিশ্চিত নন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Manual2 Ad Code

এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন- সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার ধরন এক মনে হলেও একটির সঙ্গে আরেকটিকে মেলানো যাবে না।

Manual2 Ad Code

আইজিপি আরো বলেন- প্রত্যেক অ্যাপার্টমেন্ট বা স্বতন্ত্র বাড়ির সবাইকে তারা সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন। প্রত্যেক মহল্লার সমিতির সঙ্গে তাঁরা বৈঠক করেছেন, সিসিটিভি লাগানোর জন্য তাদের অনুরোধ করেছেন। কিন্তু সবাই যদি সিসিটিভি না লাগায়, তা হলে তাদের বাধ্য করা যায় না। বাধ্য করতে হলে সরকারকে আইন করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code