আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে চায় : ফখরুল

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে চায় : ফখরুল

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেমন করে হোক আওয়ামী লীগ আবারো ক্ষমতায় যেতে চায়। তবে এখন মানুষ জেগে উঠেছে। আমরা দেখেছি মানুষ এই সরকারের পতন দেখতে চায়। আমাদের মা-বাবা, ভাই-বোনদের রক্ত-অশ্রু বৃথা যাবে না। জেল-জুলুম উপেক্ষা করে বিজয় অর্জন না করে ঘরে ফিরবো না।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

 

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় দেখলাম লন্ডনে বেশি বাড়ি কিনেছেন বাংলাদেশিরা। এরা সবাই ক্ষমতাসীন দলের সুবিধাভোগী, লুটেরা। যাদের চপ্পল ছিল না পায়ে, তারা এখন রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ান। আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন।

 

তিনি বলেন, বিজয় কিবোর্ড মোবাইল ফোনে বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ এর মালিক মোস্তাফা জব্বার একজন মন্ত্রী। কোনো মন্ত্রীর কোম্পানি সরকারের লাভজনক প্রক্রিয়ায় জড়িত হওয়া- এটা ভয়ংকর দুর্নীতি।

 

এ সময় ‘মায়ের কান্না’ সংগঠনের বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। এই সংগঠনের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual4 Ad Code

 

ফখরুল আরো বলেন, ‘মায়ের কান্না’- এরা কারা? ১৯৭৭ সালে বিমানবাহিনীতে সামরিক অভ্যুত্থানের ঘটনায় সামরিক আদালতে বিচার হওয়া ঘটনা এগুলো। ১৯৭৭ থেকে ২০২৩ সাল এখন, কোথায় ছিলেন এতদিন? সশস্ত্র বাহিনীতে বিদ্রোহ হলে সামরিক আদালতে বিচার হওয়া এটা স্বাভাবিক। জিয়াউর রহমানকে ভিলেন বানানোর জন্য এখন এসব কথা বলে লাভ হবে না।

 

(সুরমামেইল/ডি-এমএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code