আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জেলা ইজতেমা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জেলা ইজতেমা

Manual7 Ad Code

gai

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধায় উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষহলো ইজতেমা। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে জেলা ইজতেমার। এতে অংশগ্রহণ করেন দেশ-বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। ইজতেমাকে বলা হয় হজ্বের পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত।

প্রতিবছর টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজন করা  হয়ে থাকে বিশ্ব ইজতেমা। যেখানে লাখ লাখ মুসলি¬রা এসে যোগদেন। কিন্তু তাতে জায়গা সংকুলান না হওয়ায় এবার দেশের ৩২টি জেলায় পর্যায়ক্রমে জেলা ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরই অংশ হিসেবে গাইবান্ধায় তিনদিন ধরে সৃষ্টি কর্তার ইবাদত এবং সবশেষ দেশ-জাতি ও বিশ্বের কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় জেলা ইজতেমা।

Manual1 Ad Code

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ওয়ান নিউজ বিডিকে জানান, প্রশাসনের অক্লান্ত পরিশ্রম ও তদারকির মাধ্যমে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য- বৃহ:বার ফজরের নামাজের মধ্য দিয়ে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক সংলগ্ন সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী জেলা ইজতেমায় জেলার মোট ২০ হাজারেরও বেশি মুসল্লির সমাগম হবে। এছাড়া অন্য জেলার ৯০টি দাওয়াতি জামাত ও একটি বিদেশী জামাত উপস্থিত হয়েছে আমিন আমিন ধ্বনিত মুখরিত হয় ইজতেমা ময়দান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code