আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৩০

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৩০

Manual6 Ad Code

ভয়াবহ দাবানল থামাতে গিয়ে প্রাণ গেল অন্তত ২৭ ফায়ার সার্ভিস কর্মীসহ ৩০ জনের। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের ২৭ কর্মী নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করতে গিয়ে প্রাণ গেছে আরও তিন বেসামরিক নাগরিকের। সোমবার চীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় বলছে, সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমতল থেকে ৩ হাজার ৮০০ মিটার উঁচুতে শনিবার থেকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাত শতাধিক কর্মী মোতায়েন করা হয়। কিন্তু রবিবার হঠাৎ বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে।

Manual3 Ad Code

ফলে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সাতাশ কর্মী-সহ ৩০ জনের প্রাণহানি ঘটে। এই ৩০ জনের সঙ্গে রবিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের। তাদের খোঁজে চিকিৎসক ও মেডিক্যাল সামগ্রী-সহ ওই এলাকায় দুটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়।

Manual1 Ad Code

সম্প্রতি রাজধানী বেইজিং-সহ বিভিন্ন অঞ্চলের বনে অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দিতে রীতিমতো লড়াই করছে দেশটির নিরাপত্তাবাহিনী। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

২০১৫ সালের পর দেশটিতে এবারই এতসংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণহানির ঘটনা ঘটলো। ওই বছর দেশটির তিয়ানজিনের একটি রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭৩ জন নিহত হয়। এদের অধিকাংশই দেশটির ফায়ার সার্ভিসের কর্মী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code