আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে ৯ জনের মৃত্যু

Manual8 Ad Code

ভারতের উত্তর প্রদেশে আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে অন্তত নয় জন মারা গেছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

Manual7 Ad Code

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ৬১ কিলোমিটার পূর্বে অবস্থিত বারাবাঙ্কী জেলার থাল খুর্দগ্রামে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

Manual2 Ad Code

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘লক্ষ্ণৌয়ের ট্রাউমা সেন্টারে নয় জন মারা গেছে। এই লোকগুলো তাদের আত্মীয়ের বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হলে তাদের এই সেন্টারে নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code