আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না : পরিকল্পনামন্ত্রী

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণ আছে। তারা দেখছে- আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি করছে। তারাই বিচারক। কে ক্ষমতায় থাকবে সেই শেষ বিচারের রায় দেশের জনগণ দেবে। আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

Manual2 Ad Code

 

মন্ত্রী বলেন, দেশের মানুষ দেখছে আওয়ামী লীগের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন সবকিছু এই সরকার করছে।

 

শনিবার (০৫ নভেম্বর) সকালে ‘বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাপ্ত হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মিয়ানমারের সাথে আলোচনা চলছে। তারা একেক সময় একেক কথা বলে। রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন- দেশের ১৬ কোটি মানুষ যখন খেতে পারছে আরও হয়তো কয়েক লক্ষ খাবে। আমরা চাই বিশ্বের যে সকল রাষ্ট্র আছে জাতিসংঘসহ তারা দেখুক রোহিঙ্গারা কি অবস্থায় আছে। আমরা বিশ্বাস করি, মিয়ানমার যারা পরিচালনা করে তারা ন্যায়ের পথ দেখবে এবং সমঝোতার পথে আসবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

 

পরে সুনামগঞ্জ জেলায় সমবায় সমিতিদের পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code