আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৪

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৪

Manual3 Ad Code

দক্ষিণ আফগানিস্তানের একটি স্টেডিয়ামে রেসলিং খেলা চলা অবস্থায় গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

Manual1 Ad Code

হেলমেড প্রদেশের গভর্নরের এক মুখপাত্র- ওমার জাওয়াক বলেন, শুক্রবার লস্কর ঘা শহরের গাজী মোহাম্মদ আইয়ুব খান স্টেডিয়ামের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান আমিনুল্লাহ আবেদ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত কোন পক্ষই এ ঘটনার দায় স্বীকার করেনি।

Manual5 Ad Code

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তানের শত্রুরা আমাদের ঐতিহ্যগত, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code