আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় প্রদেশের হাসকা মিনা জেলায় এই ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। আগে থেকেই মসজিদে কে বা কারা কয়েকটি বোমা পেতে রেখেছিল। বিস্ফোরণে মসজিদের ছাদ পুরোপুরি ধসে পড়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস (দায়েশ) সক্রিয় রয়েছে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার জাতিসংঘ আফগানিস্তানে সহিংসতা সম্পর্কে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে নজিরবিহীন বেসামরিক লোক নিহত অথবা আহত হয়েছেন।

 

Manual4 Ad Code

দেশটিতে অস্থিতিশীলতার জন্য আইএস এবং তালেবানের মতো সরকারবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোই বেশি দায়ী বলে জাতিসংঘ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code