আফগান সেনার হামলায় আরো ২২ জঙ্গি নিহত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

আফগান সেনার হামলায় আরো ২২ জঙ্গি নিহত

Manual4 Ad Code

আফগান সেনাবাহিনীর হামলায় ২২ জঙ্গি নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Manual2 Ad Code

টোলো নিউজ সূত্রে জানা গেছে, রোববার সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করেছে। মিতারলামের বাসরাম, কামা, নাহর সারাজ, নাদ আলি জুড়ে হামলা চলে।

এরআগে, আফগান সেনার বিমান হানায় নিহত হয় ৪২ জন জঙ্গি। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ভাবে বিমান হানা চালায় আফগান সেনা। এই বিমান হানায় নিহত হয় আই এস ও তালেবান মিলিয়ে মোট ৪২ জন জঙ্গি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Manual8 Ad Code

আফগান সেনারা গত চব্বিশ ঘন্টা একটানা বিমান হানা চালায়। আইএস ও তালেবানদের গোপন ঘাঁটি লক্ষ্য করে চলে এই হামলা। জঙ্গিদের মধ্যে ৭ জন তালেবান জঙ্গি নিহত ও আরো ৬ জন গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code