আরব আমিরাত মসজিদের খতিব সাইদ বিন জামিল আর নেই

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

আরব আমিরাত মসজিদের খতিব সাইদ বিন জামিল আর নেই

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
আরব আমিরাত মসজিদের খতিব ও ইমাম প্রখ্যাত ক্বারী সাইদ বিন জামিল আর নেই। তিনি মৌলভীবাজার জেলার কৃতি সন্তান। আরব আমিরাত প্রবাসিরা জানিয়েছেন- বুধবার (৬ জুলাই) ঈদ- উল আযহা উপলক্ষে ঘরে যাওয়ার জন্য আল-আইন শহরের জাকেরে মাওলানা আব্দুস শহীদ এর বাসাতে আসেন। সেখানেই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual3 Ad Code

 

সাইদ বিন জামিল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জামেয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জামিল আহমদ আনসারীর বড় ছেলে। তিনি সংযুক্ত আরব-আমিরাত শারজা খোর ফাক্কান জামে মসজিদের খতিব ও ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। প্রখ্যাত ক্বারী হিসেবে তিনি মুসলিম বিশ্বে সমাদৃত ছিলেন। তাঁর সুললিত কণ্ঠে পবিত্র ক্বুরআন তেলাওয়াত সকলকে মুগ্ধ করে রাখতো।

 

Manual1 Ad Code

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ-ভারতে চিকিৎসা শেষে তোয়াম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও চার সন্তানসহ দেশ-বিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে জানাজা ও দাফন সর্ম্পকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তার পরিবার।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code