আলী হত্যায় জামায়াত নেতাসহ আটজনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

আলী হত্যায় জামায়াত নেতাসহ আটজনের আমৃত্যু কারাদণ্ড

Manual2 Ad Code

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে নেয়া হয়। ছবি : সংগৃহীত

Manual3 Ad Code


সুরমা মেইল ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত হাসান আলী হত্যা মামলায় জামায়াত নেতাসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। এ মামলায় অপর আটজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, পলাশবাড়ী উপজেলার সাবেক শিবির নেতা গোলাম মোস্তফা, সোনালী ব্যাংকের কর্মচারী শাহ আলম, শিবির ক্যাডার মিজানুর রহমান, শিবির ক্যাডার ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব, রংপুরের পীরগঞ্জের শিবির কর্মী ফারুক। এরমধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার অ্যাম্বারই গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করে। পরে এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪ আগস্ট পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পলাশবাড়ী থানা পুলিশ। একজন আসামির মৃত্যু হওয়ায় তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। চলতি বছরের ৩ মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

Manual7 Ad Code

 

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স।

 

Manual1 Ad Code

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code